গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সানদাইন গ্রামের শামসুল হকের ছেলে মৃত আব্দুল কাদের ৩০ বলে জানা যায়, বুধবার সকালে শামসুল হকের বাড়ির পেছনে পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়,
গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য, নিহতের বাবা, বোনের জামাই, ও কাদিরের স্ত্রীকে থানায় নিয়ে আসেন,
মৃত আবদুল কাদিরের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম পাওয়া যায় পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যা। গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে, রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।